ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতের সন্ধ্যাটি উপভোগ করুন মচমচে ‘নুডলসের পাকোড়া’ খেয়ে

আঁখি আক্তার
প্রকাশিত: ১৭:৫৫, ৬ জানুয়ারি ২০২০
শীতের সন্ধ্যাটি উপভোগ করুন মচমচে ‘নুডলসের পাকোড়া’ খেয়ে
ছবি: সংগৃহীত

সন্ধ্যা মানেই হালকা নাশতা। তবে এসময় বাইরে থেকে নাশতা এনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তাই বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যগুণ সম্পন্ন নুডলসের পাকোড়া।

শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে তেলে ভাজা খাবারই বেশি মুখরোচক লাগে। তাই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য দেয়া হলো- ঝটপট তৈরির রেসিপি নুডলস পাকোড়া। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। চলুন তবে জেনে নেয়া যাক নুডলস পাকোড়া তৈরির রেসিপিটি-

উপকরণ: আধা কাপ ময়দা, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মাঝারি এক বাটি সেদ্ধ করা নুডলস, এক কাপ মাশরুম কুচানো (না দিলেও হবে), ২ কাপ বাঁধাকপি কুচি, পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি, ৩ টেবিল চামচ আদা কুচি, সামান্য ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আধা চামচ লাল মরিচের গুঁড়া, ভাজার জন্য পরিমাণ মতো তেল।

Advertisement

প্রণালী: একটা পাত্রে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে বাটার তৈরি করুন। এবার এর মধ্যে নুডলস বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এরমধ্যে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালো করে মেখে নিন।

ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিন। এবার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে বড়ার মতো গোল করে বানিয়ে একে একে তেলে ছাড়ুন। ডুবো তেলে কিছুক্ষণ ভাজুন। সোনালি রঙ হইয়ে আসলে তুলে ন্যাপকিনে বা সাদা টিস্যুর ওপরে রাখুন। এতে পাকোড়ার অতিরিক্ত তেল থাকবে না। ব্যস, তৈরি হয়ে গেলো মচমচে নুডলসের পাকোড়া। এবার টমেটো সস বা পুদিনার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন মুখোরোচক নুডলস পাকোড়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!