ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

রোজা শুরুর তারিখ জানাল চার দেশ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ১০ মার্চ ২০২৪
রোজা শুরুর তারিখ জানাল চার দেশ
ফাইল ফটো

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। চারটি দেশই জানিয়েছে, আগামী মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম তারিখ।

রোববার আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!