রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে সংস্থাটি। তাদের তথ্য মতে, পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপন করা হবে। একইদিন ঈদুল আজহা উদযাপন করবে ব্রুনাই।
আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ। মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাস ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার থেকেই।
.png)
চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।
কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে। রোববার জিলহজের চাঁদ ওঠার ঘোষণা এলে ২৭ জুন সৌদি আরবের আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০তম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, রোববার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। অনেক দেশ জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ দেশ।