ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

এবার ফিতরা কত টাকা, জানা যাবে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১ এপ্রিল ২০২৩
এবার ফিতরা কত টাকা, জানা যাবে কাল
ফাইল ছবি

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত তা জানা যাবে আগামীকাল রোববার। ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে বৈঠকে বসবেন জাতীয় ফিতরা কমিটির সদস্যরা। সেখানে এবারের ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।

Advertisement

ফিতরা নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি রোববার বৈঠকে বসবে।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!