ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেলের তেল চুরি, প্রকৌশলী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪২, ২৫ এপ্রিল ২০২০
রেলের তেল চুরি, প্রকৌশলী গ্রেফতার
রাজশাহী রেলস্টেশন

রাজশাহীতে রেলের তেল চুরির মামলায় আব্দুল হাসান নামে এক প্রকৌশলীকে গ্রেফতার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হাসান পশ্চিমাঞ্চলের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী। গ্রেফতারের পরেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ডেন্ট মোর্শেদ আলম বলেন, এ মামলায় আরো তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর মধ্যে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির সহকারী ম্যানেজার আশফাকুল ইসলাম, তেল ক্রেতা (মূল চোর) রবিউল ইসলাম ও ট্রাকচালক বাবু আলী খান রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পশ্চিম রেলের একটি ডিপো থেকে তেল চুরির সময় আরএনবি’র কাছে ধরা পড়ে তিনজন। তারা হলেন- যমুনা পেট্রোলিয়াম কোম্পানির ডিপো ইনচার্জ আফজাল হোসেন, কর্মচারী মুকুল হোসেন ও ট্রাকের হেলপার ইলিয়াস হোসেন। এ ঘটনায় ওই রাতেই মামলা করে আরএনবি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!