এ সময় রং, কেমিক্যাল ও ময়দা দিয়ে গুড় তৈরির অপরাধে মাধব চন্দ্র পাল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। মাধব চন্দ্র পাল পাংশা পৌর এলাকার মৈশালা পালপাড়া গ্রামের জীবন চন্দ্র পালের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। আদালত পরিচালনা করেন পাংশার ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম।
.png)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড়ের কারখানার সন্ধান পাওয়া যায়। এ অভিযানে ৩৫ মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে সেনেটারি পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, পাংশা উপজেলা সেনেটারি পরিদর্শক মো. তৈয়বুর রহমান ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।