ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বিমানযাত্রীর পায়ুপথে মিলল ‘সোনার ডিম’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ৮ অক্টোবর ২০২৬
বিমানযাত্রীর পায়ুপথে মিলল ‘সোনার ডিম’
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে সোনা চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন। সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন।

একপর্যায়ে ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির সোনা পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের দাবি, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

কাস্টমস সূত্র আরও জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব ডিম্বাকৃতির সোনার পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/একেকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!