টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮ লক্ষাধিকবার দেখা হয়েছে।
.png)
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেডিকেল পরীক্ষা করে বিয়ে দিলে ৯৯% মেয়েদের বিয়ে হতো না বলে মন্তব্য করেননি চঞ্চল চৌধুরী। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। চঞ্চল চৌধুরীরর ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। চঞ্চল চৌধুরীর মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, মেয়েদের নিয়ে চঞ্চল চৌধুরীর নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।