ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ৭১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ৭ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ৭১৫
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৫১ হাজার ৪০৪ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৬৬৭ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!