[ জাতীয় ]
হিমঘরে নুসরাতের মরদেহ, সকালে স্বজনদের কাছে হস্তান্তর
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ হিমঘরে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, নুসরাতকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি নুসরাতকে আমরা বাঁচাতে পারলাম না। আগুনে তার শরীর পুড়ে কালো হয়ে যায়। প্রথম থেকেই তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ ছিল। আজকেও সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল।
এর আগে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা মারা যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি।
ডেইলি বাংলাদেশ/আরএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!