ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ২৪ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে আবারো স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেছে দেশ। মঙ্গলবার (২৪ মার্চ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস একযোগে খুলেছে। একই সঙ্গে শুরু হচ্ছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও।

আজ থেকে অফিস-আদালত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়মিত সময়সূচিতে চলবে। ছুটির আগে গত ১৬ মার্চ ছিল কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় সোমবার (২৩ মার্চ)।

ব্যাংক খাতেও ফিরেছে স্বাভাবিক সময়সূচি। গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে দাফতরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Advertisement

উল্লেখ্য, এবার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করা হয়েছিল। শবে কদরের ছুটির পর মাঝের একটি কর্মদিবসও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তবে কাজে ফেরার পরপরই আবারো স্বল্প বিরতির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সামনে রয়েছে টানা তিন দিনের অবকাশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!