ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ত্যাগের পর আনন্দের বার্তা নিয়ে এলো ঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬, ২১ মার্চ ২০২৬
ত্যাগের পর আনন্দের বার্তা নিয়ে এলো ঈদ
ছবি: সংগৃহীত

ত্যাগের মহিমা ও আনন্দের আবহে আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনও পৃথকভাবে বড় জামাতের আয়োজন করেছে।

Advertisement

ঈদকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও ‘ঈদ মোবারক’ ব্যানারে সেজেছে নগরী। টানা সরকারি ছুটি চলছে, পাশাপাশি হাসপাতাল, কারাগার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নত খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শিশু পার্ক, জাদুঘরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঈদুল ফিতর
লিংক সফলভাবে কপি হয়েছে!