ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দিনাজপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ১৬ মার্চ ২০২৬
দিনাজপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পাশে এক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট এজেডএম জাহিদ হোসেন, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

Advertisement

সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বলরামপুর সাহপাড়ায় খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে দুস্থ-অসহায়দের মাঝে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। পরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের অনুষ্ঠান স্থলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

দুপুর আড়াইটায় দিনাজপুর শহরের শেখ ফরিদপুর গোরস্তানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা মো. ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট) ও নিকটআত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!