ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পোশাক নয়, মানসিকতায় পরিবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ৪ মার্চ ২০২৬
পোশাক নয়, মানসিকতায় পরিবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ- ছবি: পিআইডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।

বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

তিনি বলেন, অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে।

মন্ত্রী বলেন, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এটি জনগণের সরকার আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!