ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফের আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ৪ জানুয়ারি ২০২৫
দেশে ফের আসছে শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ- ফাইল ফটো

কুয়াশা কমেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সূর্যের হাসিতে বেড়েছে তাপমাত্রা, স্বস্তি ফিরেছে জনজীবনে। তাপমাত্রা বৃদ্ধি আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। তবে তৃতীয় দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ৯ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সন্ধ্যা সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী ৭ ও ৮ জানুয়ারি শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবারও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।

Advertisement

আবহাওয়ার তিন দিনের পূর্বাভাসে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ দিনে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!