একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে। শুটিং প্যাকড আপ ঘোষণা করার পর সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।
.png)