ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ২ জানুয়ারি ২০২৫
গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ
রিকশায় আন্দোলনে গুলিবিদ্ধ যুবক ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও বা অন্য যেকোনো ধরনের তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তথ্য সংগ্রহের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ে সংঘটিত গণঅভ্যুত্থান সংক্রান্ত সব স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করার অনুরোধ জানানো হয়েছে।

আরো বলা হয়, যেসব ব্যক্তি গুগল ড্রাইভে তথ্য আপলোড করতে পারছেন না, তারা পেনড্রাইভে তথ্য নিয়ে সরাসরি সেলের কার্যালয়ে জমা দিতে পারবেন। সেলের অফিসের ঠিকানা: দ্বিতীয় তলা, ভবন নম্বর ২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!