ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪
‘গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ বা ‘জুলাই আন্দোলনের ঘোষণাপত্র’ আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ নতুন বাংলাদেশে নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে। 

Advertisement

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে। বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে, আগামীর নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!