মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে।
পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারির এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।
.png)
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আগামী ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।
অপরদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, গত ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।
এদিকে, আগামী ৭ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে।