রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কাছে লিখিত দাবি-দাওয়া পেশ করেন তারা।
জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন সংস্কার নিয়ে অনেকের মতামত আছে, তারা মতামত দিচ্ছেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন লিখিতভাবে তাদের প্রস্তাবনা দিয়েছেন, আমরা এটা কমিশনে জমা দেব।
.png)
তিনি আরো বলেন, কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় বসা হবে। চলতি সপ্তাহের মধ্যে এই আলোচনা হবে। এটার পর বিভিন্ন ক্যাডারের আমরা যারা সরকারি চাকরি করি তাদের কারো মধ্যে আর ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না।