ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জনপ্রশাসন সচিবের সঙ্গে প্রশাসন ক্যাডারদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪
জনপ্রশাসন সচিবের সঙ্গে প্রশাসন ক্যাডারদের বৈঠক
প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা- সংগৃহীত ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

রোববার দুপুর পৌনে ১টার পর তাদের এ বৈঠক শুরু হয়। যা এখনও চলছে।

জানা গেছে, দুপুর পৌনে ১টায় নিজ দফতরে এসে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। পরে সেখানে অবস্থান নেয়া কর্মকর্তাদের সঙ্গে তিনি নিজের মিনি কনফারেন্স রুমে বৈঠক শুরু করেন।

Advertisement

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন, সচিবের সঙ্গে বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার পর থেকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে এ ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।

তবে বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!