মঙ্গলবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর কাকরাইলে আর্চ বিশপের হাউজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। এ দেশে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করেন।
.png)
অন্যান্য সম্প্রদায়ের মানুষও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবেন।