ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ১৮ ডিসেম্বর ২০২৪
যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার
গ্যাসের চুলা- ফাইল ফটো

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুন্টিঘর, গেন্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া ঐ এলাকাগুলোর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!