ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৭ ডিসেম্বর ২০২৪
পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী- ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করা হবে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে ওপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতি হবে। আর যে কোটা ছিল তা ৫০ শতাংশ করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ।

Advertisement

বর্তমান বিধিমালা অনুযায়ী, উপ-সচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আরো বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব ড. মো. মোখলেস উর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!