ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ১৬ ডিসেম্বর ২০২৪
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো সংস্কারে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। এ ঐকমত্যে পৌঁছাতে গেলে প্রক্রিয়া কী হবে, অন্তর্বর্তী সরকার সেভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আমরা একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবো। কমিশনে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস।

Advertisement

প্রধান উপদেষ্টা জানান, প্রধান ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে আগামী মাস থেকেই জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করতে পারবে বলে আশা করছি। এ কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি সব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা এবং কখন নির্বাচন করা যায় সে বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!