বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
.png)
এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।
এছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন।
চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪-এ ৯৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬, বেসামরিক প্রশাসনের ১৬ এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ সদস্য।
অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৫ কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ সফলতার সঙ্গে সম্পন্ন করেন।