ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীতে বাড়বে শীতের প্রকোপ, ধেয়ে আসছে শৈত্যপ্রবাহও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪
রাজধানীতে বাড়বে শীতের প্রকোপ, ধেয়ে আসছে শৈত্যপ্রবাহও
ফাইল ফটো

রাজধানীতে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। ঘনকুয়াশার সঙ্গে রয়েছে হিমেল বাতাসও। আগামী চার দিন শীতের প্রকোপ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে একটি শৈত্যপ্রবাহও এগিয়ে আসছে বলে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় বেলা ১১টা পর্যন্তও কুয়াশা দেখা গেছে রাজধানীর বিভিন্ন প্রান্তে। দুপুরের আগে সূর্যের দেখা না মেলার পূর্বাভাস আবহাওয়া অফিসের। বছর শেষের শীত এখন শৈত্যপ্রবাহে রূপ নিতে যাচ্ছে। যে কারণে হঠাৎ কমেছে উষ্ণতা। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি। এই ধারা আরো চার থেকে পাঁচদিন চলবে বলেই জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শীতের প্রকোপ আরো বাড়বে। আগামী শনি অথবা রোববার সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল আগামী দু-তিন দিন নিয়মিত কুয়াশার চাদরে ঢাকা থাকবে।

বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস । বাতাসে ৯৩ শতাংশ আদ্রতা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গার দর্শনায় রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: শীত
লিংক সফলভাবে কপি হয়েছে!