ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ৮ ডিসেম্বর ২০২৪
ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই: বাণিজ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন- ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে। আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফর্ম (সংস্কার) করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা। আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আর সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত  ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায়। কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার সবাই করতে পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র‍্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।

Advertisement

শেখ বশিরউদ্দীন বলেন, দেশের বাইরে বাংলাদেশের যারাই আছেন, সেখানে দেশীয় প্রযুক্তির কোনো পণ্য দেখতে পেলে তা সম্মানের ব্যাপার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ওয়ালটনকে আমি সম্মান করি, যে তারা নিজেদের প্রযুক্তি দেশের বাইরে পৌঁছে দিচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন- ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!