ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ৮ ডিসেম্বর ২০২৪
অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী- ফাইল ফটো

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে তিনি এ কথা জানান।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য এখনো আমাদের কাছে নেই।

Advertisement

এদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। 

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!