বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এ সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সর্বদা তৎপর। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।
.png)
তিনি আরো বলেন, একা সরকারের পক্ষে বন্যা ও ভূমিকম্প মোকাবিলা সম্ভব না। ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে।
এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।