ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পাশের দেশের মিডিয়া অনেক মিথ্যাচার করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২ ডিসেম্বর ২০২৪
পাশের দেশের মিডিয়া অনেক মিথ্যাচার করে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শবর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করে।

রংপুরে এক সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে’।

Advertisement

জুলাই-অগাস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে তিনি বলেন, আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদ হত্যা মামলায় এরই মধ্যে ৩ জন গ্রেফতার হয়েছেন। এ মামলার শুনানি দ্রুত সময়ের মধ্যে করব। বাকি যেসব আসামি ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (সাংবাদিক) ও পুলিশ চিহ্নিত করতে পারে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটা ঝড় শেষ হলে ঘর মেরামত করতে সময় লাগে; আমাদের একটু সময় দিতে হবে। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।

সারাদেশে মিথ্যা মামলা দায়ের হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করলে তাদেরকেও আইনের আওয়াতায় আনা হবে। এরই মধ্যে কমিটিও গঠন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!