ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘আন্তর্জাতিক ফারাক্কা কমিটি’ বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২৩ নভেম্বর ২০২৪
‘আন্তর্জাতিক ফারাক্কা কমিটি’ বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

‘আন্তর্জাতিক ফারাক্কা কমিটি’ বাংলাদেশের উদ্যোগে ‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটি‌- বাংলাদেশের সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

Advertisement

আরো উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউইয়র্কের সৈয়দ টিপু সুলতান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ প্রায় ৬০ জন অতিথি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!