ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীতের আগেই সাগরে লঘুচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৭, ২০ নভেম্বর ২০২৪
শীতের আগেই সাগরে লঘুচাপের শঙ্কা
সাগরে লঘুচাপ- ফাইল ফটো

দেশজুড়ে শীতল আবহাওয়ায় মিলছে শীতে আগমনী বার্তা। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!