ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তাপমাত্রা আরো কমবে, বাড়তে পারে ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩, ২০ নভেম্বর ২০২৪
তাপমাত্রা আরো কমবে, বাড়তে পারে ঘন কুয়াশা
ঘন কুয়াশা- ফাইল ফটো

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঘন কুয়াশা দেখা দেবে।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!