ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন: আসিফ নজরুল সংবাদ সম্মেলন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ১৮ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন: আসিফ নজরুল সংবাদ সম্মেলন মঙ্গলবার
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল- ফাইল ফটো

‌‌‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে আসছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আগামীকাল (মঙ্গলবার, ১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার আইন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম নিয়ে ব্রিফ করবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!