ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ১৭ নভেম্বর ২০২৪
ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
ফাইল ফটো

আগামী বছর ২০২৫ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

Advertisement

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থী বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!