শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ ইজতেমা।
আখেরী মোনাজাতে সকলের ইহকালে মুক্তি পরকালে শান্তি কামনার পাশাপাশি বিশ্বের সব মুসলিম নর-নারীদের জন্য সৃষ্টিকর্তার কাছে নিরাপত্তা কামনা এবং দেশের সব অশান্তি দূর করার জন্য দোয়া করা হয়।
.png)
ইজতেমায় লোকজন অংশগ্রহণ করেন রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন থানার মুসল্লিরা। এ ছাড়া রাজধানী ঢাকার কাকরাইল থেকে আসা আলেম-ওলামারা দ্বীনি মেহনত সম্পর্কে বয়ান পেশ করেন যা ছিল শান্তিপূর্ণ। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিদেশি মেহমানরা রাজশাহী মহানগরীর হোসানীগঞ্জ এসি মসজিদে পুলিশি নিরাপত্তায় ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সাদা পোশাকে নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করেন। ইজতেমায় ৪০০০ থেকে ৪৫০০ দেশি ও বিদেশি মুসল্লি অংশ নেন।