ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চট্টগ্রাম সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০২৪
চট্টগ্রাম সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা
চট্টগ্রাম সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেছে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়করা- ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেছে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়করা। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিরসনেই তাদের এ মতবিনিময় সভা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর দিলু রোডের রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সভায় অংশ নেয় ৪০-৫০ জন নেতাকর্মী।

Advertisement

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফি পরস্পরের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে আর্থিক কেলেঙ্কারি, নারী হেনস্থা, সমন্বয়ক পদ ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেন। পরে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মুখপাত্র উমামা ফাতেমা, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রাম জেলা সমন্বয়ক নীলা আফরোজ, চট্টগ্রাম মহানগর সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!