ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ১৫ নভেম্বর ২০২৪
জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো- সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবের ১০০তম দিনে শহিদ পরিবার ও আহতদের খোঁজ-খবর নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৫ নভেম্বর) জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে আমাদের অমর সংগ্রামে যারা শহিদ হয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহিদ পরিবারের খোঁজ-খবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এ বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

Advertisement

কর্মসূচির লক্ষ্য হলো-জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রদর্শন, তাদের সম্মান জানানো।

এ কর্মসূচির অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সশরীরে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেবেন। আর্থিক সহায়তা বা চিকিৎসার ব্যাপারে অভিযোগ সংগ্রহ করবেন। রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহিদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!