শনিবার রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধন ও সেমিনারে এসব কথা বলেন তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা ক্ষমতার চর্চা করতে আসিনি। ১ হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।
.png)
তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেট দেশের মানুষকে নিজেদের হাতের পুতুলে পরিণত করেছিল। আমরা দেশকে পুনরায় মানুষের হাতে তুলে দিতে এসেছি।