ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ১০০টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪
দেশে ১০০টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান- ফাইল ফটো

গ্যাস উত্তোলনে দেশে আরো ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং টেন্ডার দেওয়া হবে না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেয়া হবে। কোনো অনিয়ম করতে দেয়া হবে না।

Advertisement

তিনি আরো বলেন, চুক্তি বলবৎ থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। চাইলেই চুক্তি বাতিল করা যায় না। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় ৫.১ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে ফাওজুল কবির খান বলেন, সেখানে ২ টিসিএফ গ্যাস মজুত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!