ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ৩ নভেম্বর ২০২৪
চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
বঙ্গোপসাগরে লঘুচাপ- ফাইল ফটো

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

রোববার আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি এ দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

Advertisement

মাসব্যাপী পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ মাসে সারাদেশে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশাও দেখা দিতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!