ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪, ২ নভেম্বর ২০২৪
আজ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরেছে। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শিরোপাজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বুধবার ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

Advertisement

বৃহস্পতিবার তারা দেশে ফিরলে তাদেরকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জমকালো সংবর্ধনা আয়োজন করা হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!