ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রস্তাব নিয়ে ছাত্র-জনতার সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ৩০ অক্টোবর ২০২৪
রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রস্তাব নিয়ে ছাত্র-জনতার সমাবেশ
কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নাগরিক ছাত্র ঐক্যর উদ্যোগে সমাবেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ও বিদ্যুৎখাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্ট সংকট সমাধানে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রস্তাব নিয়ে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে তিনটা থেকে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নাগরিক ছাত্র ঐক্যর উদ্যোগে এ সমাবেশ হচ্ছে। নাগরিক ছাত্র ঐক্য সংগঠনের সমন্বয়ক মেহেদী হাসান এতে সভাপতিত্ব করছেন।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। 

কেন্দ্রীয় শহিদ মিনার ও তৎসংলগ্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!