ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে তদারকি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৯ অক্টোবর ২০২৪
পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে তদারকি কমিটি গঠন
ফাইল ফটো

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। পলিথিনের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিশ্চিত করতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন বিভাগ)। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্মসচিব (পরিবেশ-১), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।

আগামী ১ নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ করতে সারাদেশের কার্যকর কার্যক্রমগুলো তদারকি করবে কমিটি। এটি সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনে মাঠও পরিদর্শন করবে।

পাশাপাশি পরিবেশ অধিদফতর আলাদা কমিটি গঠন করবে। এই কমিটি বিকেল ৫টার পর কার্যকরী কার্যক্রমের প্রতিদিনের হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের কমিটির কাছে পাঠাবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!