ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাঁচা মরিচ ১৫০, লাউ ৫০ টাকা— আরো কমে আসবে সবজির দাম, জানালেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৬ অক্টোবর ২০২৪
কাঁচা মরিচ ১৫০, লাউ ৫০ টাকা— আরো কমে আসবে সবজির দাম, জানালেন উপদেষ্টা আসিফ
ফাইল ফটো

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর চানখারপুলে আনন্দ বাজার পরিদর্শন করেছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।

Advertisement

সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো লিখেন, যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। 

অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!