শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ এমন তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
এতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’ উপকূল অতিক্রম করে উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোকে এখনো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
.png)
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ সিরিজে আর কোনো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ইস্যু করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।