ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বর থেকে ক্যাম্পেইন শুরু: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২, ২৫ অক্টোবর ২০২৪
শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বর থেকে ক্যাম্পেইন শুরু: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান- বাসস

আগামী ডিসেম্বর থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে। এতে ড্রাইভাররা হর্ন বাজানো কমাবে।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, মোটরযান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকায় পুরোনো মোটরযান নিষিদ্ধ করতে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে মোটরযান মালিকরা পরিবেশবান্ধব মোটরযানে রূপান্তরের পদক্ষেপ নেবেন।

Advertisement

তিনি বলেন, পুরোনো মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ু মানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, যদি ব্যবস্থা না নেয়া হয়, তবে ঢাকায় শ্বাস নেয়ার মতো বাতাস থাকবে না। সরকার এমনভাবে কাজ করবে যেন দূষণ কমে এবং জনদুর্ভোগ না হয়। সিসাজনিত দূষণ নিয়েও কাজ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!