ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গণহত্যায় জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪, ২৫ অক্টোবর ২০২৪
গণহত্যায় জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী- ফাইল ফটো

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে এবং বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Advertisement

বিবৃতিতে উপদেষ্টা আরো বলেন, একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!