ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফের ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ১৭ অক্টোবর ২০২৪
ফের ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর চেয়ে (শর্ত সাপেক্ষে উম্নুক্ত) দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে বিক্ষোভ করছেন ৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পরিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু করেন তারা।

সংগঠনের সমন্বয়ক আরিফুল ইসলামের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সমন্বয়ক আবু সাঈদ সাদ, সানিয়া সুমিসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

Advertisement

এর আগে, ১৪ অক্টোবর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) দাবিতে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন ৩৫ প্রত্যাশীরা। এ সময় তারা তিন কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!